উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে অর্ধদিনব্যাপী ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক আলোচনা করেন উপজেলা নায়েবে আমীর মুহাম্মদ নুরুল হক।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানের শুরুতে তাজবীদুল কুরআন বিষয়ে ক্লাস নেন রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল হোসাইন।
ইউনিয়ন সেক্রেটারি ডা. জহির আহমদের সঞ্চালনায় শিক্ষা বৈঠকের উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন আমীর মুহাম্মদ ইউনুস।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের অফিস সেক্রেটারি মো. নুরুল আবছার, ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা কবির আহমেদ, ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারি সাইয়্যেদ এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আবছার।
বৈঠকে দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম, কুরআন-হাদিসের শিক্ষা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
শিক্ষা বৈঠকের শেষপর্বে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাহিদুল ইসলাম খন্দকার ও ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব নুরুল আবছার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।