ঢাকা   ০১:৪৮:০৩ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

মা ইলিশ সংরক্ষণে বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল) :
  • Update Time : Friday, October 9, 2026,
  • 13 Time View


মা ইলিশ সংরক্ষণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দুধল, সরসী ও দুর্গাপাশা সংলগ্ন কারখানা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি