ঢাকা   ০৬:৩৯:২৯ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

হোপের সেঞ্চুরিতে রেকর্ড রানতাড়ায় ভারতকে হারাল ক্যারিবীয়রা

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 3 Time View

কয়েকদিন আগে ১৬২ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডেতে ভারতের সাড়ে তিনশ রান তাড়ায় জয়ের নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগের ম্যাচেও ছিল সেঞ্চুরি। এবার ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতেও হোপ খেললেন শতরানের ইনিংস। যাতে ভর করে ক্যারিবীয়রা আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য (২৫০) তাড়া করে ভারতকে হারিয়েছে।

৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ৫ ‍উইকেটে ২৪৯ রান তোলে। যা হোপের সেঞ্চুরি ও শেরফান রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে ক্যারিবীয়রা। যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়।

এর আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বভাবতই দুই দল মিলিয়ে পুরুষ টি-টোয়েন্টির সর্বোচ্চ ৫১৭ রান করেছিল। এবার ক্যারিবীয়রা দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারতের বিপক্ষে জিতল। দুই দল মিলে করেছে ৫০১ রান। এ ম্যাচের আগে ভারতের বিপক্ষে ২২৩ রানের বেশি তাড়ায় কোনো দলের জয়ের নজির ছিল না।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা প্রথম ওভারে একটি ছক্কা ও পরের ওভারে দুটি চার মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি (১২ বলে ২০)। সঞ্জু স্যামসন ৬ ও ৪২ রানে জীবন পেয়ে খেলেছেন ৪১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস। তিনি ফিফটি পূর্ণ করেছেন স্রেফ ২১ বলে। তার সঙ্গে মিলে ইশান কিষাণ গড়েন ৪৩ বলে ৯৭ রানের জুটি। মাঝে পরপর ইশান (২২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৩) ও শিভাম দুবেকে (৭) ফিরিয়ে রোস্টন চেজ লাগাম টানার ইঙ্গিত দেন।

স্যামসনও পরের ওভারে ফিরে যান। দ্রুত তিনজনের বিদায়ের পর পঞ্চম উইকেটে ৩৩ বলে ৮৩ রানের বিস্ফোরক জুটিতে দলের স্কোর আড়াইশর কাছে নিয়ে যান অধিনায়ক আইয়ার ও তিলক ভার্মা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আইয়ার এবার ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করেছেন। তিলকও ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৪৪ রান। ফলে ৫ উইকেটে স্কোরবোর্ডে ভারত ২৪৯ রান জমা করে। রান বন্যার ম্যাচে ক্যারিবীয়দের পক্ষে চেজ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারে দুটি ও পাওয়ার প্লেতে মোট তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে হোপ ও রাদারফোর্ডের বিধ্বংসী দুটি ইনিংসে তাদের লক্ষ্য সহজ করে দেয়। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫৪ বলে ১২০ রান করেন। ৩৭ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৪ রানে রাদারফোর্ড ফিরলে ভাঙে সেই জুটি। এরপর হোপ এবং রোমারিও শেফার্ড জুটিতে ২৬ বলে ৭৪ রান আসতেই ভারত ম্যাচ থেকে ছিটকে যায়।

৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০২ রানের টর্নেডো ইনিংসে হোপ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। শেষদিকে তাকে দারুণ সঙ্গ দেওয়া শেফার্ড ১৩ বলে ৩টি করে চার-ছক্কায় করেন ৩৪ রান। ভারতের পক্ষে মায়াঙ্ক যাদব সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি