ঢাকা   ০১:৫৯:৩৭ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩২, উদ্ধার ৪১ হাজার ইয়াবা

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 8 Time View

নিজস্ব প্রতিবেদক।।

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৭৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ৩৫ কেজি ৮৮২ গ্রাম গাঁজা, ৪৪ লিটার চোলাই মদ ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৮৩ জনকে।
শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রকাশিত ২৪ ঘণ্টার অপরাধ দমন ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, আগের মামলায় ৬৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নয়জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১৫৩ জন এবং সাজা পরোয়ানায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় মাদক সেবনের অভিযোগে ৪৪ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে পৃথক অভিযানে আরও ৯৯ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় পাঁচজন, চাঁদপুরে একজন ও লক্ষ্মীপুরে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৮৩ জনের মধ্যে ২৪৭ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে নোয়াখালীতে সর্বোচ্চ ৯৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৬৭, খাগড়াছড়িতে ৩৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, কক্সবাজারে ১৭, লক্ষ্মীপুরে ১৪, চাঁদপুরে ১২, ফেনীতে ১১ এবং রাঙামাটিতে তিনজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি