পাবনা প্রতিনিধি: পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধূমপান করে বিচারপ্রার্থীদের অস্বস্তি সৃষ্টির দায়ে সাতজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের এ জরিমানা করা হয়।
আদালত প্রাঙ্গণে ধূমপান করায় বিচারপ্রার্থী ও আদালতে আসা অন্যান্য ব্যক্তিদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালত প্রাঙ্গণ ধূমপানমুক্ত রাখতে এবং জনসাধারণের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।