ঢাকা   ১১:৪১:০৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গাজীপুরে ছয় সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 14 Time View

বিপ্লব সিকদার : দুর্নীতির অভিযোগে গাজীপুরে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই দিনে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দালালচক্র, রোগী হয়রানি এবং কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট পৃথক দুটি অভিযান পরিচালনা করে। দুদকের প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক সূত্র জানায়, গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কিছু কর্মকর্তা এবং সিএনজি স্টেশনসংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর দুদক টিমের উপস্থিতিতে তিতাস আইন ও বিস্ফোরক আইন অনুযায়ী ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি মোট ২ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী হয়রানি, দালালদের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিং কর্মী নিয়োগ এবং চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় হাসপাতালে দালালদের উপস্থিতি টের পেলেও দুদক টিমের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। পরে হাসপাতালের উপপরিচালকের উপস্থিতিতে রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড, ক্যাথল্যাব ও স্টোররুম পরিদর্শন করা হয়।
দুদক জানায়, পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাঁদের স্বজনেরা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া ক্যাথল্যাব স্থাপন ও চিকিৎসাসামগ্রী (এমএসআর) কেনাকাটায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

এসব অভিযোগ যাচাইয়ে ক্যাথল্যাব স্থাপন, আউটসোর্সিং কর্মী নিয়োগ ও এমএসআর সামগ্রী কেনাকাটাসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে দুদক। নথি পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি