ঢাকা   ০৬:২১:১৭ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026,
  • 0 Time View

মোঃ বেলাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল প্রদর্শন করা হয়।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন ও বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান।

এ ছাড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবাইকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি