ঢাকা   ১০:৩৩:৫৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির সঙ্গে কারা মহাপরিদর্শকের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026,
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই কর্মকর্তা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ ও কারা অধিদপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎটি দুই প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি