ঢাকা   ০৯:৫০:২৬ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সকমের এমডি সিমিন রহমানের নামে মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 1 Time View

কোমল পানীয় সেভেন আপ (7up) নিরাপদ ও মানসম্পন্ন নয় বলে রিপোর্ট দিয়েছে জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার। রাসায়নিক পরীক্ষারভিত্তিতে এ রিপোর্ট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের খাদ্য বিশ্লেষক ইলিয়াস জাহেদী। গত ২১ সেপ্টেম্বর তিনি এ রিপোর্ট প্রদান করেন।

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কোমল পানীয় সেভেন আপ (7up) রাসায়নিক পরীক্ষায় নিরাপদ ও মানসম্পন্ন না হওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত আসামির বিরুদ্ধে সমনজারি করেছে। আসামির উপস্থিতির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে।

ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষায় মানসম্মত না হওয়ায় মামলাটি দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এজাহারে বলা হয়েছে, খিলগাঁও এলাকা ব্রাদার্স কম্পিউটার এন্ড কনফেকশনারি থেকে সেভেন আপ ন্যাচারাল ফ্লেভার এক্সট্রা ফিজ (ইনট্যাক্ট) খাদ্য পরীক্ষাগারে প্রেরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষক ইলিয়াস জাহেদী ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কোমল পানীয় সেভেন আপ (7up) মানসম্পন্ন এবং নিরাপদ নয় বলে সনদপত্র প্রদান করেছেন। ল্যাব পরীক্ষায় ৬টি মানদণ্ডের মধ্যে ৩টিতে ব্যত্যয় পাওয়া গেছে। নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত পরিমাণ সংযোজন দ্রব্য রাসায়নিক কেমিক্যাল অন্তর্ভূক্তির মাধ্যমে পণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ, মজুদ এবং সরবরাহ এবং বিক্রয়, মোড়কাবন্ধ খাদ্য লেভেলিং প্রবিধানমালা ২০১৭ এর সুস্পষ্ট পরিপন্থি।

সেভেনআপ ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজের গায়ে লেখা রয়েছে যে, চিনি নেই কিন্তু নন-নিউট্রিটিড সুইটনার আছে। বিশেষভাবে উল্লেখ্য ৪ অক্টোবর জব্দকৃত ২৫০এমএল সেভেনআপ ন্যাচারাল ফ্লেভার এক্সট্রা ফিজের গায়ে লেখাগুলো খালি চোখে দেখা যায়না এবং সহজে দৃশ্যমান, সহজপাঠ্য নয়।

অন্যদিকে ল্যাব রিপোর্টে বলা হয়েছে, সুগার কনটেন্ট ২০ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় (ন্যূনতম ৪ ডিগ্রি), সেখানে ০ ডিগ্রি পাওয়া গেছে। ক্যাফেইন এর নির্ধারিত মান (অনুর্ধ ১৪৫ এমজি) এক্ষেত্রে অনুপস্থিত, এসিসালফেম পটাশিয়াম এর নির্ধারিত মান প্রতিলিটারে অনুর্ধ ৩০০ এমজি হওয়ার কথা, সেখানে পাওয়া গেছে ৪৫০ এমজি, আসপারটেইম (মিথাইল ইস্টার) এর মান প্রতিলিটারে অনুর্ধ ৭০০ এমজি থাকার কথা সেখানে পাওয়া গেছে ১০০০ এমজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি