https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক:-
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে মন্ত্রণালয়টির বাংলা নাম হবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।