https://bindubanglatv.com/
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ):
যথাযথ উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ এবং নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামীকাল ২৭ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
তারুণ্যের এই রাজনৈতিক শক্তিকে আরও সুসংগঠিত করা এবং দিবসটি তাৎপর্যপূর্ণভাবে পালনের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদল।
কর্মসূচি সমূহ —
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে আয়োজকরা। নির্ধারিত সূচি অনুযায়ী কর্মসূচিগুলো হলো:
❤️🩹সকাল ৭:০০ ঘটিকা: দলীয় কার্যালয়, নজিপুর সরদারপাড়ায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হবে।
❤️🩹সকাল ১০:০০ ঘটিকা: পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা নিয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
❤️🩹সকাল ১১:০০ ঘটিকা: স্থানীয় জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য পোনা অবমুক্তকরণ করা হবে।
❤️🩹বিকাল ৩:০০ ঘটিকা: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য ও বিশাল র্যালি নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করবে। র্যালি শেষে নজিপুরে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অতিথিবৃন্দ ও পরিচালনা:
দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক তিনবারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালিত হবে। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকছেন নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নওগাঁ জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল কাদের।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত এই সমস্ত কর্মসূচিকে সফল, সুন্দর ও সার্থক করে তুলতে পত্নীতলা উপজেলা, নজিপুর পৌর যুবদল এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করেছে আয়োজক কমিটি।