ঢাকা   ০৪:৩২:৪৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026,
  • 3 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালান। এ সময় ভ্যানটির ভেতরে দুটি চটের বস্তায় ১২টি পোটলায় রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুলাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি