ঢাকা   ০২:৫০:২৯ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ভাতা কমিটি পুনর্গঠনের নির্দেশ

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণসংক্রান্ত উপজেলা ও মহানগর পর্যায়ের বিদ্যমান কমিটিগুলো জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ১ নভেম্বর জারি করা মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২-এর এক চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান মো. আব্দুল্লা আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলো পুনর্গঠন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার জন্য দাখিল করা আবেদন যাচাই-বাছাই করতে উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট আদেশ ও সরকারি নির্দেশনা অনুসারে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিটি দেশের সব জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি