ঢাকা   ০৮:৩১:৩৪ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ওড়িশা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএমডি ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে কিংবা কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর সাগরে অবস্থানকালে আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া সংস্থা সিস্টেমটির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং এর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য গতিপথ ও প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি