https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, বিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৮ নভেম্বর তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন।
দায়িত্বভার গ্রহণকালে নবনিযুক্ত ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মোহাম্মদ শামসুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট-এসআরইউ) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্বে যোগ দেন তিনি।
নবনিযুক্ত ডিআইজির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।