ঢাকা   ০৮:০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 0 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাংবাদিকতার নীতি-নৈতিকতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের কাজ। সাংবাদিকদের সমালোচনা ও ফিডব্যাক সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকতা আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে এ ধরনের স্বীকৃতির মাধ্যমে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে, এখনো উঠছে। এমন পরিস্থিতিতে নির্মোহ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে যে সম্মাননা দেওয়া হয়েছে, তা আগামী দিনের সাংবাদিকতার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এটি সাংবাদিকতার জন্য একটি ভিত্তি তৈরি করবে।

তিনি বলেন, বর্তমানে সাংবাদিকতার পরিসর অনেক বিস্তৃত হয়েছে। প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি মানুষ এখন সিটিজেন জার্নালিজমের দিকে ঝুঁকছে। ফলে সঠিক সাংবাদিকতার মাধ্যমে বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে সংবাদ পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বেড়েছে। তাই সাংবাদিকতার মান ধরে রেখে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা ওপেন গভর্নমেন্টের কথা বলি। এটি বাস্তবায়ন করতে হলে সব পক্ষকে সম্পৃক্ত করতে হবে। সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। যারা স্মার্ট রাজনীতি করতে চান, তারা সাংবাদিকদের সমালোচনাকে নিজেদের কাজ ও ক্যারিয়ারের উন্নয়নে কাজে লাগাতে পারেন। কিন্তু কেউ সমালোচনাকে নেতিবাচকভাবে নিলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন।

সাংবাদিকদের ফিডব্যাককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই ফিডব্যাক সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে সরকারের নিয়মিত ইন্টারঅ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া প্রতিষ্ঠান ঢাকা পোস্ট। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পথচলার পর থেকে ঢাকা পোস্ট প্রতিবছরই ঢাকা পোস্ট ডিআরইউ অ্যাওয়ার্ড পাচ্ছে। ২০২১ সালে সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের, ২০২২ সালে সিনিয়র রিপোর্টার আবু সালেহ সায়াদাত, ২০২৩ সালে চীফ রিপোর্টার আদনান রহমান, ২০২৪ সালে সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের, ২০২৫ সালে সিনিয়র রিপোর্টার জসীম উদ্দিন। এবার প্রথমবারের মতো দুই জন রিপোর্টার ( আব্দুর রহমান মাসুম ও আরাফাত জোবায়ের) ডিআরইউ অ্যাওয়ার্ড পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি