ঢাকা   ০৪:৩৪:০৭ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে মারুফ কামাল খানের ব্যঙ্গাত্মক পোস্ট, ‘আহারে জ্বালানি বেগম’ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮১৯, কিশোর গ্যাংয়ে কুমিল্লা শীর্ষে মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন করে মারা গেছে। এসময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এসময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি