ঢাকা   ১১:০৫:৪৩ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, ২ হাজার ৫৪ পিস ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি