ঢাকা   ০৩:৪৭:১৯ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল মাদক-চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫ দাউদকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৯০, আটক ৫৪৫ কিশোর মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার নওগাঁয় ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল-মোবাইল উদ্ধার

শ্রমিক লীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : Thursday, October 24, 2019,
  • 257 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :  

 

ব্যক্তি স্বার্থ হাসিল করতে একাধিক স্থানে দ্বৈত কমিটি গঠনের অভিযোগ উঠেছে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে।সম্প্রতি শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় বিষয়টি নিয়ে তুমুল বাক-বিতন্ডা হয়েছে। 

অন্যায় ভাবে যেসব কমিটি দেয়া হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগকারীরা লিখিত চিঠি জমা দেবেন বলে জানা গেছে। 

তারা বলছেন, এসব পকেট কমিটি বাতিল না করলে তারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন।

জানা গেছে, নরসিংদী, যমুনা অয়েল কোম্পানী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ কয়েকটি স্থানে কমিটি থাকা সত্ত্বেও নতুন করে কমিটি দেয়া হয়েছে। এসব কমিটি দিয়েছেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ফলে দ্বৈত কমিটি নিয়েই চলছে সংগঠনের কাজ। এ নিয়ে নানা ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। 

এ বিষয়ে নরসিংদী শ্রমিক লীগের আহবায়ক ও পৌর প্যানেল মেয়র  মো. রিপন সরকার বলেন, আমরা গত ১৬ তারিখে সম্মেলনের মাধ্যমে কমিটি করার জন্য কেন্দ্রে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই এখানে সম্মেলনের আগের দিন একটি কমিটি দেয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই নতুন কমিটি দেয়া হয়েছে। এর বিরুদ্ধে বৃহস্পতিবার আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বরবার একটি লিখিত অভিযোগপত্র জমা দেব। সেখানে আমরা অন্যায়ভাবে দেয়া আহবায়ক কমিটির বিষয়টি তুলে ধরবো।
 
একইভাবে মূল কমিটির মেয়াদোত্তীর্ণের আগেই একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে যমুনা অয়েল কোম্পানীতেও। এখানকার মূল কমিটির সভাপতি মো. কাশেম মোল্লা সবুজ বলেন, আমাদের কমিটির নির্ধারিত মেয়াদই শেষ হয়নি। অথচ এখানে একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তিনি জানান, আমাদের মূল কমিটি বাতিল না করেই এই আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কি কারণে দেয়া হয়েছে সেটি জানিনা। তিনি বলেন, যাদের নিয়ে আহবায়ক কমিটি করা হয়েছে তাদের অনেকেই অনুপ্রবেশকারী। মূল কমিটিই এখানে সংগঠনের সব কাজ করছে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, বিষয়টি অনেকটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আগামী ৯ নভেম্বর আমাদের জাতীয় কাউন্সিল। কাউন্সলের মাধ্যমে গঠিত নতুন কমিটি এই সব দ্বৈত কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি