ঢাকা   ১২:৩২:৪২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন।

Reporter Name
  • Update Time : Friday, October 25, 2019,
  • 352 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনৃ)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গেল রোববার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না তার।

এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি