• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ঢাকার পথে সাদেক হোসেন খোকার লাশ

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ নিয়ে ঢাকার পথে রওয়ানা করেছেন তার পরিবারের সদস্যরা। লাশ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাদেক হোসেন খোকার মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ২০২ নম্বর ফ্লাইটটি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে) দুবাইর পথে রওয়ানা হয়েছে। সেখান থেকে একই এয়ারলাইন্সের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে খোকার লাশ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

তিনি বলেন, লাশের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইসরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। ইনকিলাব


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন