• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মার্কিন দূতাবাসে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। বুধবার (৬ নভেম্বর) সকালে বারিধারার মার্কিন দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির একাধিক দায়িত্বশীল এ তথ্য জানা গেছে। সূত্রের দাবি, বৈঠকটি একঘণ্টার বেশি সময় স্থায়ী ছিল।

সূত্র জানায়, মার্কিন দূতাবাসের বৈঠকটিতে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অ্যালিস ওয়েলসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলাম।থ

এরআগে, গত ২৮ অক্টোবর বিদেশি কয়েকটি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন