• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির র‍্যালি পুলিশের বাধায় পণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

১০ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র‍্যালি পণ্ড হয়ে গেছে। আজ সকাল ১০ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা নয়াপল্টন দলীয় কার্যালয়ে আসলেও পুলিশী বাধায় র‍্যালি করতে পারেনি দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পুলিশী বাধায় করা সম্ভব হয়নি। আমরা পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে আগেই ইনফর্ম করেছিলাম, তবুও তারা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেয়নি।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদেরকে বলা হয়েছে আমরা যদি নিচে নামি তাহলে পুলিশ যা করার তাই করবে। পুলিশের এমন হুমকির কারণে আমাদের আজকের র‍্যালি করা সম্ভব হয়নি। আমরা পুলিশের এমন আচরণের ধিক্কার জানাই। মানব জমিন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন