ঢাকা   ০৪:১৩:৩৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2020,
  • 276 Time View

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :
গোটা জাতি আজ অবরুদ্ধ, যুদ্ধে লিপ্ত , যে যুদ্ধ বেঁচে থাকবার।

যে যুদ্ধে নাস্তানাবুদ গোটা বিশ্ব। অচেনা সেই নতুন শত্রুর নাম করোনা ভাইরাস (কভিড- ১৯)। এই যুদ্ধে জয়ী হবার প্রধান ঢাল ঘরে অবস্থান। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ।পরিস্কার পরিচ্ছন্নতা থাকা ও রাখা।

নাগরিকদের ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ থেকে সারা দেশে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। রাস্তায় বের হতে হবে শুধুমাত্র প্রয়োজনে। বের হলে পড়তে হবে পুলিশের জেরার মুখে। তবে এই কড়াকড়ির আওতামুক্ত থাকবে জরুরি সেবা।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আজ থেকে লোকজন যাতে রাস্তায় বের না হতে পারে, সেটা নিশ্চিত করতে বলেছেন আইজিপি। আর গতকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার আইএসপিআর থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গা রেকি ও পর্যবেক্ষণ করছেন। কোথায় কোথায় ক্যাম্প প্রয়োজন, তা দেখা হচ্ছে। যেসব স্থান থেকে সেনানিবাসে ফিরে আসা সহজ বা কম দূরত্বের, সেখানে ক্যাম্প করা হবে না। এ যুদ্ধে ছাত্র, যুবকদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা একটি নৈতিক দায়িত্ব । বিশ্ব বিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্ররা জাতির এই অন্তিম মুহুর্তে নিজেদের কে বিলিয়ে দিচ্ছে প্রশাসনের পাশাপাশি । সচেতনতা মুলক লিফলেটে বিতরণ , সামাজিক দূরত্ব বজায় রাখা সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন অনেক এলাকায় । তেমনি কুমিল্লার মেঘনা উপজেলায় ও স্বেচ্ছাসেবক দের দেখা যায় এই অন্তিম মুহুর্তে উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থাপনা , মসজিদ , বাজার, সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন। সংবাদ কর্মীরা এই যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য নিজের জীবনবাজি রেখে ঘুরে বেড়াচ্ছেন। এই ভাবে সবাই যার যার অবস্থান থেকে সরকারি নিয়ম মানলে খুব শিগগিরই বাঙ্গালী জাতি বিশ্বকে তাক লাগিয়ে সৃষ্টি করবে নতুন ইতিহাস । প্রকৃতির বৈরি আচরণ কে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে । যুবক, ছাত্ররাই পারে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের এ যুদ্ধে সামিল করে জাতীকে রক্ষা করতে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি