• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

খাগড়াছড়িতে হাতকড়াসহ আসামি পলাতক, ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক আসামী হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার(৭মে) ভোর রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে পালিয়ে যায় এরাকো চাকমা নামে এক আসামী।

পুলিশ জানায়, চিকিৎসাধীন থাকা আসামী গতকাল পানছড়ির এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা থাকা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য আসামীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে হাতকড়াসহ নিয়ে পালিয়ে যায় এরাকো চাকমা।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানান, হাতকড়াসহ আসামী পালানোর ঘটনায় প্রাথমিক ভাবে দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিধিমত ব্যবস্থা নেয়া হবে। পলাতক আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন