• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

কর্মহীনদের মাঝে মেঘনা উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

১২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নে কর্মহীন, গৃহবন্দি ১৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে।
দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক,বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের এই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচী বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
আজ মঙ্গলবার মেঘনা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মোহাম্মদ পুর,সেননগর, শিবনগর, বড়কান্দা, চালিভাঙ্গা, চন্দনপুর,মানিকার চর,কাশিপুর বাজার ও মুগার চর স্পটে যান এবং কর্মহীন,গৃহবন্দি ১৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য ৮ টি ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লণ্ডনী,সদস্য সচিব মো. সালাহউদ্দিন সরকার, যুগ্ম-আহবায়ক আব্দুল অদুদ মুন্সী, মো.সলিমউল্লাহ,এম.এম মিজানুর রহমান,মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, বিএনপি নেতা মো.আব্দুল গাফফার, আবু ইউসুফ নয়ন ও এডভোকেট হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য,মেঘনা বিএনপির নেতাদের এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর থেকে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ব্যক্তি পর্যায়েও প্রতিটি গ্রামে কর্মহীন,গৃহবন্দি ও হতদরিদ্র পরিবারের মধ্যে অব্যাহতভাবে খাদ্য-সামগ্রী বিতরণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন