• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

টাঙ্গাইলে শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যেগে কৃষকের ধান কেটে দিলো সংগঠনের স্বেচ্ছাসেবকরা

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

১৬ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান :
টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী খানপাড়া গ্রামে কৃষক আরিফ খানের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে সামাজিক সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা

জানা যায়, আজ ভোর থেকে বিকাল পর্যন্ত ফাউন্ডেশনের ১৫ জন স্বেচ্ছাসেবী ধান কাটা ও মাড়াই করার কাজে অংশ নেন।

ফাউন্ডেশনের অর্থ সচিব মির্জা তৌহিদুল ইসলাম বলেন,” জীবনের প্রথম বার ধান কেটেছি,যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়,তবে আনন্দ অনুভব করেছি কৃষকের পাশে দাঁড়াতে পেরে।”

কৃষক আরিফ খান বলেন,” করোনার এই সময় জমির ধান পেকে গেলেও ঘরে তুলতে পারিনি শ্রমিক সংকটের জন্য,তখন ধান কাটতে এগিয়ে আসেন এই ভাইয়েরা। আমার খুব উপকার হল।”

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী করোনা দূর্যোগে কৃষকের ধান কেটে দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন,সেই আহবানে সাড়া দিয়ে এই গরীব কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছি আমরা। আগামীতেও কৃষকের পাশে থাকবো।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন