• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

বাকেরগঞ্জে জাহিদ হোসেনকে ভাপ্রাপ্ত চেয়ারম্যানের সুপারিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বাকেরগঞ্জ সংবাদদাতা :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠি ইউনিয়ন পরিষদের ২ নং প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেন হাওলাদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার জন্য উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবর সুপারিশ করে আবেদন পাঠিয়েছেন। সুপারিশ পত্রে বলা হয় কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ২৩-০৩-২০২০ ইং তারিখ মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১ নং প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী জোমাদ্দার কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন। কিন্তু করোনা ভাইরাসের মানবিক সহায়তার আওতায় ইউনিয়নের বিভিন্ন ত্রাণ সহায়তার বরাদ্দ সম্পর্কে সদস্যদের সাথে কোন আলোচনা না করেই তা বিতরণ এবং ইউনিয়নে কি পরিমাণে বরাদ্দ পাওয়া গিয়েছে তা কাউকে অবহিত না করা এবং এলাকার জনসাধারণের সাথে আশালীন, খারাপ ভাষা ও কথাবার্তা ব্যবহার করে থাকেন। অন্যান্য প্যানেল সদস্যরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ( ইয়াকুব আলী জোমাদ্দার‌্য) এর সাথে কাজ করতে অনীহা প্রকাশ করেন।

এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের আইন ২০০৯ এর ৩৩ (৪) ধারা অনুযায়ী অযোগ্য হলে পরিষদের সিদ্ধান্তক্রমে নতুন প্যানেল তৈরী করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গত ১৮-০৫-২০২০ ইং তারিখে স্বাক্ষরিত একটি প্রতিবেদন জেলা প্রশাসক বরিশালকে প্রেরণ করিয়াছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন