• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ (নিজস্ব প্রতিনিধি): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর সদরের বলদাখাল কাজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারিবাড়ির দাদা সিরাজ মিয়া, দাদি জাহানারা বেগম এবং নাতি আবু বকর সিদ্দিক (সীমান্ত)। দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন একই পরিবারের চারজন। ভোর ৫টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান একজন।খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর চলক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন