• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় ইউড্রেইন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউপি সদস্য মোহাম্মদ আলী (আলম) কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন ১২ নং আছিমপাটুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং এই ইউড্রেইন নির্মাণ কাজের জন্য নেয়া প্রকল্প কমিটির সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে চালাই এর কাজ করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। ইউড্রেইন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ই জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন ৫ই জুলাই উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন