• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

কুষ্টিয়ায় ২ কেজি ৭৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

২৪জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এম,এইচ,আল-মামুন, কুষ্টিয়া :

কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়নপুর ইউনিয়নের হরিনারায়নপুর পশ্চিমপাড়া গ্রামীণ ব্যাংকের পাশে মৃত হুর আলীর ছেলে মাদক সম্রাট মোহাম্মদ আলী (৪৯) কে আটক করেছে ইবি থানা পুলিশ। অদ্য ২৩/০৭/২০২০ ইং তারিখে ০১:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে এসআই নৃপেন কুমার দাস, এসআই কে,এম নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মোহাম্মদ আলীকে তার নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৭৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে
জানা যায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম । তথ্যানুসন্ধান এর মাধ্যমে একের পর এক অভিযান চালিয়ে আটক করছেন মাদক সম্রাটদের থলের বিড়াল দেরকে। ইতিপূর্বে মোহাম্মদ আলী ১৯/০৮/২০০৯ ইং তারিখে মাদকসহ গ্রেপ্তার হয় যার পরিপেক্ষিতে ৭ দিন ও ২১/০৫/২০১৭ ইং তারিখে মাদক মামলায় ২০ দিন জেলও খেটেছেন। স্থানীয়দের দাবি মোহাম্মদ আলী একই ইউনিয়নের পদ্মনগর, কীর্তি নগর, ১১ নং আব্দালপুর ইউনিয়নের মধুপুর, লক্ষ্মীপুর, কুমারখালী থানার ঢল নগর এবং ঝিনাইদাহ জেলার শেখপাড়ার কিছু মাদক বিক্রেতাদেরকে মাদক সরবরাহ করে থাকে। কিন্তু এইসব মাদক ব্যবসায়ীদের নাম স্বীকার না করলেও কীর্তি নগর শাহিন নামে এক মাদক ব্যবসায়ীর নাম উঠে আসলেও ধরাছোঁয়ার বাইরে এখনো মাদক ব্যবসায়ী শাহিন। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত ১৫ দিনের মধ্যে আমরা ৩ মাদক সম্রাটকে বিপুল পরিমাণ মাদক সহ আটক করতে সক্ষম হয়েছি। যার মধ্যে গত ০৮/০৭/২০২০ইং তারিখে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদকসম্রাট আশিককে ও গত ১৮/০৭/২০২০ ইং তারিখে গাঁজা চাষি ইমামুল বিশ্বাসকে ৪ টি গাঁজার গাছসহ এবং আজ ২৩/০৭/২০২০ ইং তারিখে মাদক সম্রাট মোহাম্মদ আলীকে আমরা হাতেনাতে ২ কেজি ৭৬০ গ্রাম গাঁজাসহ আটক করেছি। এরইমধ্যে আমরা তার কাছ থেকে মাদক কারবারিদের কিছু তথ্য পেয়েছি তথ্যানুসন্ধানের স্বার্থে যা আমরা এখনই প্রকাশ করতে পারছিনা। অভিযান চালিয়ে তথ্যানুসন্ধানের মাধ্যমে আমরা তার সত্যতা যাচাই করব। আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন হচ্ছো।।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন