• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

কুমিল্লা সোমবারে ৭২ জন করোনা সনাক্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

২৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা জেলায় সোমবারে নতুন করে আরও ৭২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮০ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ২ জন ও চান্দিনার ১ জনসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩৮ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২১ জন, চৌদ্দগ্রামে ২ জন, আদর্শ সদরে ১ জন, বরুড়ায় ২ জন, নাঙ্গলকোটে ১৯ জন, মনোহরগঞ্জে ৫ জন, বুড়িচংয়ে ১০ জন ও চান্দিনায় ১২ জন।

আজকের রিপোর্টে ৫০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সদর দক্ষিণে ৩ জন, নাঙ্গলকোটে ৯ জন ও সিটি করপোরেশনে ৩৮ জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলা ওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪১৯ জন, মুরাদনগর ২৯৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪২১ জন, লাকসামে ৩৪৫ জন, চান্দিনায় ২৫২ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ২১০ জন, বুড়িচংয়ে ২৩৬ জন, মনোহরগঞ্জে ১৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৭২ জন, নাঙ্গলকোটে ৩৬৩ জন, হোমনায় ৯৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৫ জন, চৌদ্দগ্রামে ৪৭৮ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৭৫২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৬২২ জনের। এর মধ্যে ৫ হাজার ২৮০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩৮ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ২২৪ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন