• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

১৩ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।এ সময় প্রধান অতিথি আনার কলি মাহবুব পাউবো কার্যালয় প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পাউবো শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাহান, উপসহকারী প্রকৌশলী জিয়াসমিন আরা বেগমসহ জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ও জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলার বিভিন্ন নদীর বাঁধ ও সড়কের পার্শ্বে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন