• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়?

গজারিয়ায় সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূলে উঠান বৈঠক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

২৪ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান : গজারিয়া থানাধীন ২ নং বালুয়াকান্দি ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে অত্র ইউনিয়নের তেতৈতলা বাজারে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন।থানায় সাধারণ ডায়েরি, মামলা রুজু, অভিযোগ তদন্ত,পুলিশ ক্লিয়ারেন্স সহ সকল ধরনের সেবা বিনা পয়সায় দেওয়া হয় এবং এর কোনো ব্যত্যয় ঘটলে অফিসার ইনচার্জ কে জানানোর জন্য বলেন।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
তিনি বিট পুলিশিং সেবা সংক্রান্ত সাধারণ মানুষকে অবহিত করেন এবং বিট পুলিশিং এর মাধ্যমে মাদক সহ সমাজের সকল ধরনের অপরাধ কর্ম নির্মূল করার দূঢ়‌ প্রত্যয় ব্যক্ত করেন।
সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য পুলিশের যা যা কিছু করা দরকার তাই করা হবে মর্মে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন