• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাআসাপ বাংলাদেশ ও আলীশাহ্ রাশিদারহিম ফার্মেসির নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

১৬ অক্টোবর ২০২০,বিন্দুবাংলা টিভি. কম, নাঃগঞ্জ প্রতিনিধি :
১৫ অক্টোবর 2020 বৃহস্পতিবার বিকাল ৫.১৫ মিনিট নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুর এলাকায় মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ ও আলিশাহ্ রাশিদারহিম ফার্মেসির নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা সাতানি মোহাম্মদ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ও মাআসাপ বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, আরো উপস্থিত ছিলেন লাকি বাজার কমিটির সভাপতি জামাল বেপারী, শওকত হোসেন গাজী, কন্ঠ শিল্পী রানা মাহমুদ, দুলাল বেপারী, ইউসুফ খান, লালচান কন্টাকটার,ডাক্তার হাসান মাহমুদ, কাঁচা বাজার ব্যবসায়ী দুখু মিয়া, মোহাম্মদ আলী, দুলাল মিস্ত্রি, জাকির হোসেন, সিরাজুল ইসলাম গাজী, মানিক হোসেন ,সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংগঠনের ও ফার্মেসির সকলের জন্য দোয়া কামনা করা হয়েছে, দোয়া পরিচালনা করেন কুতুবপুর বাইতুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আতাউল্লাহ ও মোয়াজ্জিম মাওলানা মানিক হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন ভালো কাজে সকলের সহযোগিতা পাওয়া যায় না তার জন্য এ কাজে সকলেই নিজের থেকে উদ্বুদ্ধ হতে চায় না কিন্তু মাআসাপ বাংলাদেশ এর কর্তৃপক্ষ যে কাজটি করছে তা প্রশংসনীয় ভবিষ্যতে কাজ অব্যাহত থাকবে এটা আমাদের সকলের প্রত্যাশা। সমাপনী বক্তব্যে হারুন অর রশিদ সাগর বলেন আমরা মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ মাআসাপ বাংলাদেশ এই সংগঠন নিয়ে ২০১১ সাল থেকে মানুষের সহযোগিতায় সাহিত্য সামাজিক কাজে নিয়োজিত আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ তার জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি, আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিলে আমার সাথে সহযোগিতার জন্য দুলাল বেপারী ও দুখু মিয়া কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন