• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

সাংবাদিক পরিবারকে অজ্ঞান করে মালামাল লুট

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

বাগেরহাটের কচুয়া উপজেলায় স্থানীয় সাংবাদিক শুভংকর দাস বাচ্চুর (৩৮) পরিবারের সকলকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মষনি গ্রামের বাচ্চুর বাড়িতে এই ঘটনা ঘটে। সকালে বাচ্চুসহ পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

অসুস্থরা হলেন, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কচুয়া প্রতিনিধি শুভংকর দাস বাচ্চু, তার বাবা নিকুঞ্জ বিহারী দাস (৬৮), স্ত্রী প্রিয়াংকা রাণী দাস (৩০), ছেলে ঋতজিৎ দাস (৮) এবং বোন সবিতা রাণী দাস (২৮)। বাচ্চু, নিকুঞ্জ ও ঋতজিৎ দাস এখনও কথা বলতে পারছেন না।

বাচ্চুর স্ত্রী প্রিয়াংকা রাণী দাস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে টের পাই কে যেন আমার নাকে-মুখে হাত দিচ্ছে। আমি আমার স্বামীকে ডেকে আলো জ্বেলে দেখি- ঘরের সব দরজা খোলা। শ্বশুর, ননদ, স্বামী ও সন্তান সবাই তখন অজ্ঞান। আমি নিজেও অসুস্থবোধ করি। সকালে স্থানীয়রা আমাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

বাচ্চুর বোন সবিতা রাণী দাস বলেন, ‘গভীর রাতে ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ আমার এবং বৌদির প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন