• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা শহরের জালালপুর এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সেমিপাকা ও টিনসেড মোট ৭টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে গ্য্াস সিলিন্ডারে ছড়িয়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে বারোটার দিকে শহরের জালালপুর এলাকার বাসিন্দা হাবিবের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে তা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এলে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাবিব ছাড়াও প্রতিবেশি শামছু, মনির, আমির, ইসলাম, পচা ও শাকিব এই ৬ জনের বসতবাড়িতে ছড়িয়ে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। আশপাশের অসংখ্য মানুষ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এলেও পথেই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ভাংচুর চালায়। ফলে তারা ফেরতৎ যেতে বাধ্য হয়। এমতাবস্থায় ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থদের দাবী, এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের প্রধান মীর মোহাম্মদ মারুফ জানান, প্রাথমিকভাবে ত্রিশ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আসার পর প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন