• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

হবিগঞ্জে ৩ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় হবিগঞ্জের নবীগঞ্জ এবং লাখাই উপজেলার ৩টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সহযোগিতায় ছিল র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

রাত ১১টায় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইমরান আহমেদ জানান, নবীগঞ্জের বাংলা বাজার এলাকায় খালেদুর রহমানের মালিকানাধীন গোল্ড স্টার  ব্রিকস ফিল্ড ও শফিকুল ইসলামের মেসার্স মাস্টার ব্রিকস ফিল্ড প্রায় ৭ বছর ধরে চলে আসছে। অথচ তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পুরানোর লাইসেন্স নেয়নি। সেজন্য মালিক শফিকুল ইসলামকে ৫ লাখ এবং খালেদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে লাখাই উপজেলার তিতাস ব্রিকস ফিল্ডের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম ভূইয়াকেও।

সিলেটের পরিবেশ অধিদপ্তর পরিচালক জানান, নবীগঞ্জের একটি ইটভাটার অবস্থান আবাসিক এলাকায়। আশপাশে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দ্রুত এসব ইটভাটাকে সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন