• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জে সীমান্তবর্তী নড়াইলের নড়াগাতীতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০জন।

মঙ্গলবার (১০ নভেম্বর)  দুপুরে থানার কলাবাড়ী ইউনিয়নের মুলখানা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত রায়হান নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়ী ইউনিয়নের মুলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন সংঘর্ষে নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রোকসানা খাতুন জানান, মুলখানা গ্রামের সবর ফকির ও মান্নান সিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সবর ফকিরের সমর্থক রায়হান ফকিরসহ উভয় পক্ষের কমপক্ষে ২১ জন আহত হন। পরে খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার রায়হান ফকিরকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন