• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়? মেঘনায় হালট – খাল উদ্ধারে নেই তৎপরতা মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

টাঙ্গাইলে আদালতের কর্মচারীদের ৩ দফা দাবীতে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল সদর প্রতিনিধিঃ

টাঙ্গাইলে আদালত চাকুরীজীবি কর্মচারীদের ৩ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ।

টাঙ্গাইল বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ ১১ নভেম্বর বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আমিনুল ইসলাম এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবীগুলো হলো জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজির মোঃ নাসির উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট টাঙ্গাইলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জুডিশিয়াল পেশকার মোহাম্মদ গোলাম মওলা, স্টেনোগ্রাফার মোঃ আবু তাহের, জেলা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ আজম আলী খান, স্টেনোটাইপিস্ট মোঃ দেলোয়ার হোসেন স্টেনোগ্রাফার মোহাম্মদ শফিউল বাশার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ ‘সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন