• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়? মেঘনায় হালট – খাল উদ্ধারে নেই তৎপরতা মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

হবিগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের স্মারকলিপি

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

৩ দফা দাবিসমূহ হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান।

সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা।

অধস্তন সকল আদালতের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

স্মারকলিপি প্রদান পরবর্তী পথসভায় বক্তারা বলেন, আগামী ২৬ নভেম্বর এর মধ্যে এ দাবি মানার কোন ইতিবাচক পদক্ষেপ না পাওয়া গেলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিবেন সংগঠনের সদস্যরা।

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-মানব বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, সহ-সভাপতি ইমরুল চৌধুরী, সহ-সভাপতি সাইফুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন