• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

শিকারির কাছ থেকে উদ্ধার ২৬টি বকপাখি হাওরে অবমুক্ত

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা, বিরাট ও জলসুখা হাওলে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে ২৬টি বক পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।

এর আগে ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাওরে অভিযান করেন উপজেলা প্রশাসনের লোকজন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে প্রশাসনের লোকজন পাখি ধরার সরঞ্জাম ও ২৬টি বকপাখি উদ্ধার করেন এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস এবং উদ্ধারকৃত পাখি হাওরে অবমুক্ত করা।

বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন