ঢাকা   ১১:০৪:২৭ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2020,
  • 195 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের কাট্টলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মায়ের মৃত্যুর দুদিন পর এবার মারা গেলেন ছেলেও। নিহত ছেলের নাম মিজানুর রহমান (৪২)।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এর আগে ঘটনার দিন ৯ নভেম্বর মিজানুরের মা পেয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়।

এদিকে নিহত মিজানের স্ত্রী দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি সুলতানা প্রকাশ মুন্নি, তার এক মেয়ে, এক ছেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

গত রোববার রাত ১২টার দিকে চট্টগ্রামস্থ কাট্টলীতে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। অপর দগ্ধরা হলেন- সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), শিশু মানহা (২), মাহের, রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

হাসপাতাল সূত্র জানা গেছে, সাইফুরের ২২ শতাংশ, সুলতানার ২০, মানহার ২০, মাহেরের ৫, পেয়ারার ৬০, রিয়াজের ১৮, জাহানের ১২ এবং সুমাইয়ার ১৫ শতাংশ পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কারও কোনো গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্র জানায়।

দগ্ধ পরিবারের সদস্য নাছির উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে গ্যাসলাইনে সম্প্রসারিত হয়। চট্টগ্রামের কাট্টলীপাড়ায় মরিয়ম ভবনে ভাড়া থাকতেন তার চাচাতো ভাই শিপিং কর্পোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান।

এ দুর্ঘটনায় তার স্ত্রী, ছোট দুই শিশুসন্তান, মা এবং ভাইবোনও দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি