• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

গোপালপুরে ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রাকচাপায় ইব্রাহিম খলিল (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা সদরের কাজীবাড়ি মসজিদের কাছের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল গোপালপুরের ঝাওয়াইল সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানিয়েছেন, ইব্রাহিম খলিল স্কুলের কাজে মোটরসাইকেলে করে উপজেলা শিক্ষা অফিসের দিকে যাচ্ছিলেন। কাজীবাড়ি মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকার নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন