• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

করোনায় হানিফ পরিবহনের মালিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন। বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান গণমাধ্যমকে বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

জয়নাল আবেদিনের বয়স হয়েছিল ৮৭ বছর। ঢাকার আমিন বাজারের বাসিন্দা জয়নালের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছোট ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়। পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন তিনি।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, জয়নাল আবেদিনের স্ত্রীও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে। তাকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে, অবস্থা ভালো নয়।

জয়নাল আবেদিনকে আমিনবাজারে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন