• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটে গাজা-প্রাইভেটকারসহ আটক ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি গাজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ খুলনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাটগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করে এই গাজা জব্দ করা হয়।

এসময় মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে ব্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তাতেরকাঠি মধ্যপাড়া এলাকার হারুণ হাওলাদারের ছেলে মো. এনামুল হক (৩৭), এনামুল হকের স্ত্রী শিরীন বেগম (২৬), ফেনী জেলার সদর উপজেলার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আব্দুল্লাহ সরদারের ছেলে রোমান সরদার (১৯) এবং মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার চরপাড়া মধ্যপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মো. জহিরুল ইসলাম (৪৫)।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় চকি স্থাপন করে কয়েকটি যানবাহন তল্লাসি করা হয়। এক পর্যায়ে প্রাইভেটকারটিকে তল্লাসি করে ২৫ কেজি গাজা পাওয়া যায়। এসময় প্রাইভেট কারে থাকা চার মাদক কারবারি আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আটকদের ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন