• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

শীতে সানস্ক্রিন কতটা জরুরি?

নিজস্ব সংবাদ দাতা / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাতাসে হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীত আসি আসি করছে। শীতকালে ঠান্ডার আমাজে খানিকটা রোদ শরীরে লাগাতে দুপুরে বাইরে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু শীতের রোদে ঘোরাফেরা যতই ভালোলাগার হোক না কেন, সানস্ক্রিন লাগানো না থাকলে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

অনেকেরই ধারণা, শীতের দিনে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে, ত্বক সুস্থ, সজীব রাখতে গ্রীষ্মের মতো শীতেও সানস্ক্রিন লাগাতে হবে। ত্বক ধ্বংসাত্মক সূর্যের অতিবেগুনি রশ্মি সারা বছর ধরেই বিকিরিত হয়, এমনকি মেঘাচ্ছন্ন দিনেও।

ক্যালিফোর্নিয়ার অন্তর্গত সান্টা মনিকার ডার্মাটোলজিস্ট ডা. ক্রিস্টিন চয় কিম বলেন, ‘ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে শীতের দিনগুলোতেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিনের সুরক্ষা না থাকলে ত্বকে কুচকানো ভাব, বলিরেখা দেখা দেয় দ্রুত। তাই বাইরের তাপমাত্রা যাই হোক, অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে।’

গরমের দিনে শরীর থেকে ঘাম বের হয়ে সানস্ক্রিন দ্রুত দূর হয়ে যায়। যারা সানস্ক্রিন ব্যবহার করেন তারা সহজে এ বিষয়টা অনুধাবন করে পুনরায় সানস্ক্রিন লাগাতে তৎপর হন। কিন্তু অনেকেই এটা অনুধাবন করেন না যে, শীতের শুষ্ক বাতাসে সানস্ক্রিন আরো দ্রুত নিঃশেষ হয়ে যায়। আমেরিকার স্কিন ক্যানসার ফাউন্ডেশনের মতে, বরফ ও কড়া বাতাস ত্বকে ব্যবহৃত সানস্ক্রিনের কার্যকারিতা কমিয়ে ফেলে ও দ্রুত নিঃশেষিত করে। তাই শীতে শুধু সকালে সানস্ক্রিন প্রয়োগ করে এটা ভাবতে পারেন না যে, সারাদিন সুরক্ষিত থাকবেন। একারণে ত্বক বিশেষজ্ঞরা এ মৌসুমে দু’ঘণ্টা পরপর ত্বকে সানস্ক্রিন মাখতে পরামর্শ দিচ্ছেন।

এসপিএফ ১৫-এর বেশি যেকোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। যদি অনেক বেশি সময় রোদে থাকার ব্যাপার থাকে, তাহলে ৩০ থেকে ৫০ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। রোদের সংস্পর্শে আসতে পারে এমন অঙ্গ- যেমন মুখ, গলা, হাতের অনাবৃত অংশে সানস্ক্রিন লাগান। সানস্ক্রিন লাগানোর আগে অল্প করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন