• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

এএসপি আনিসুল হত‌্যার দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ‌্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সামনের আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামেল, সাবেক সভাপতি সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন সৈকত, শাহাদাত হোসেন, স্বপ্ন  বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে তারা হত্যা করেছে। তারা এই হত্যার মাধ্যমে একটি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। অসুস্থতার কারণে ‘মাইন্ড এইড’ হাসপাতালের ভর্তির দুই মিনিটের মাথায় তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছে সেটাকে মানসিক হাসপাতাল বলা যায় না। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসি চাই।’

নিহত এএসপি আনিসুল করিম শিপনের পরিবারের দিকে নজর রাখার আহ্বান জানান তারা। তার মেয়ের পড়াশোনা খরচ যেন সরকার বহন করে সেই অনুরোধও করেন বক্তারা।

উল্লেখ‌্য, গত ৯ নভেম্বর দুপুরে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীরা তাকে পিটিয়ে হত‌্যা করে বলে অভিযোগ করে পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন