• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

বনের পাশে মৃত হাতি, হত‌্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে বনের পাশে একটি মৃত হাতির সন্ধান মিলেছে। তাৎক্ষণিকভাবে এর মৃত্যুর কারণ জানাতে পারেনি বন বিভাগ। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, কেউ বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করেছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় হাতিটির সন্ধান মিললেও বিকেল ৫টা পর্যন্ত সেটি সেখানেই পড়ে ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের শাইরার ঘোনা এলাকায় মৃত হাতি পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয় এক কিশোর বন বিভাগের পানেরছড়া রেঞ্জে খবর দেয়। পরে রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনাস্থলে যান।

তৌহিদুর রহমান বিকেলে মুঠোফোনে প্রতিবেদককে জানান, হাতির মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। হাতিটির শরীরের ওপরের অংশে আঘাতের চিহ্ন দেখা যায়নি। হাতিটি বেশ বয়স্ক। ভেটেনারি সার্জনকে ডাকা হয়েছে। তিনি এলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। এরপর এটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুর রহমান বলেন, ‘যেখানে মৃত হাতিটি পড়ে আছে, সেটি জোত জমি। এর পাশেই বন। ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূরে কিছু বাড়ি আছে। এসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। হত্যার আলামত পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন