ঢাকা   ০৭:২২:৫৫ এএম, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020,
  • 213 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি টিম।

আটকরা হলেন- হারুন অর রশিদ (৫০), রুবেল খান (২৭), রেজাউল করিম (২৫) ও কাউছার হাওলাদার (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধর করা হয়।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি